নিউজ ডেস্ক।।
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
করোনা সংক্রমণের কারণে এবার ডিসি সম্মেলনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। ডিসিরা সম্মেলনে অংশ নেবেন ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ডিসিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আর ১৯ জানুয়ারি শুভেচ্ছা বক্তব্য দেবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ডিসি সম্মেলনে মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়। ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। এ জন্য এই সম্মেলন ও তাঁদের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবার ডিসি সম্মেলনে তিন দিনে মোট ২৫টি অধিবেশন হবে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ–সম্পর্কিত কার্য অধিবেশন হবে ২১টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
