এইমাত্র পাওয়া

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

সড়কে চলাচলের সময় শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্র-ছাত্রীদের আমি বলবো রাস্তায় চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। আর শিক্ষার ক্ষেত্রেও আমি বলবো আমাদের তরফ থেকে প্রত্যেকটি স্কুল-কলেজে ট্রাফিক রুলস সম্পর্কে থেকে শিক্ষা দেওয়া উচিত। প্রত্যেকটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও এই ব্যবস্থা নিতে হবে।

আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের পাশে আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.