অনলাইন ডেস্ক।।
আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্রমণ পরিস্থিতি মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের করোনা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)।
বুধবার (১২ জানুয়ারি) মাউশির এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা গাইডলাইন, নির্দেশনা পত্র এবং কোডিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি চেকলিস্ট প্রস্তুত করা হয়েছিল। কোভিড-১৯ সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ফরমের মাধ্যমে প্রতিদিন বেলা ৫টার মধ্যে পাঠাতে হবে।
নির্ধারিত লিংকে প্রবেশ করে (https://tinyurl.com/dshe-school-reopen) গুগল ফরমে তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
