এইমাত্র পাওয়া

অধ্যক্ষের বহিস্কারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক।।

অনলাইনে ক্লাস না নেয়া, অনার্সের ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, করোনায় অটোপাশ শিক্ষার্থীদের মার্কশিট, সনদ ও বোর্ড থেকে ফেরতকৃত টাকা না দেয়া, মওকুফকৃত টাকা ও সেশন ফি আদায়সহ নানা অনিয়মের বিরুদ্ধে অধ্যক্ষের বহিস্কারের দাবিতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা।সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী সড়কে মানবন্ধন ও বিক্ষোভ করেন। পরে তারা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অঞ্জন কুমার সরকারের কাছে স্মারকলিপি দেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, মুক্তিযোদ্ধা ও মুজিব কর্ণার না থাকা , ছাত্রীদের জন্য নামাজের স্থান না থাকা, কলেজে নিজস্ব ক্যান্টিন,লাইব্রেরীতে নতুন বই না থাকা, রবীন্দ্রনাথ ও নজরুলের জয়ন্তী পালন না করা, অনলাইনে ক্লাস না নেয়া, অনার্সের ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, কলেজের মনোগ্রাম না দেয়া, উপবৃত্তির তালিকা প্রকাশ না করাসহ ২০টি অনিয়মের অভিযোগে তুলেন অধ্যক্ষের বিরুদ্ধে।

এ ব্যাপারে কাজী আজিমুদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ হাওলাদার সাংবাদিকদের বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.