অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি শীত অনুভূত হলেও রাজধানীতে শীত পরার মাস জানুয়ারিতেও শীতের দেখা নেই। যদিও দেশজুড়ে চলতি বছর এমনিতেই তেমন শীত পড়েনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৯ জানুয়ারি রবিবার ঢাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই তাপমাত্রা গত ৪৩ বছরে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি।
৪৪ বছর আগে ১৯৭৮ সালে আজকের দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এর চেয়ে বেশি; ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরপর কোনো বছরই দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেনি। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
