বরিশালে কিডনি, হৃদরোগ ও ক্যান্সার ইউনিটের কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে আনুষ্ঠানিকভাবে সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই উদ্বোধন করা হয়।

এ সময় বরিশাল প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক এমপি, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, সংরক্ষিত নারী সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সভাপতি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি, র‌্যাব ৮ এর সিও, পুলিশ সুপার, চিকিৎসক, নার্স, শিক্ষক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের এ নির্মাণ কাজ শুরু হয়।

 

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.