পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনা ভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরও ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে।
গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাইসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর রোববার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন। এদিন গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
