নিজস্ব প্রতিবেদক।।
শনিবার (০৮ জানুয়ারি) পুনাকের সভানেত্রীর পাঠানো শিক্ষা উপকরণ সুমার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
শনিবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে সুমা ও তার পরিবারের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন-পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় ডিআইজি জানান, আগৈলঝাড়ার বারপাইকা গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী অশোক রায়ের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা দিয়ে চলে তাদের সংসার খরচ। এবছর এসএসসি পরীক্ষায় অশোকের বড় মেয়ে সুমা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। কিন্তু অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। “সুমা রায়ের উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চিত” সংক্রান্ত সংবাদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পেলে তা আইজিপির সহধর্মিণী জিসান মির্জার নজরে আসে। তিনি ব্যাক্তিগত উদ্যোগে সুমা রায়ের কলেজে ভর্তি ও লেখাপড়ার সকল দায়িত্বভার গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তার পাঠানো শিক্ষা উপকরণ সুমার হাতে তুলে দেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
