নিউজ ডেস্ক।।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনা অনুযায়ী, প্রথমবার ওমরাহ পালনের পর ১০ দিনের বিরতি দিয়ে দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। নতুন এ শর্ত সব বয়সীদের জন্য প্রযোজ্য হবে।
দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার যারা পবিত্র ওমরাহ পালনের অনুমতি পেয়েছেন, তারা দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে ইটমারানা অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে প্রথমবার ওমরাহ পালনের ১০ দিন পর দ্বিতীয় ওমরাহ পালন করতে হবে। টুইটারে নতুন এ নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
দেশটিতে করোনা ভাইরাসের নতুন রূপান্তরিত ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে, মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে প্রত্যেকের জন্য মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মানা বাধ্যতামূলক করা হয়। এর পরই ওমরাহ পালনের ব্যাপারে নতুন এ নির্দেশনা জারি করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
