ওমিক্রনের ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না: ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোভার স্কাউটদের উদ্দেশে বলেছেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং করে তোমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর তোমরা বিশ্বনাগরিক হবে, সোনার মানুষ হবে। আর তোমরা সোনার মানুষরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে।

তিনি বলেন, করোনা ও ওমিক্রনের ব্যাপারে আমাদের কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। টিকা নেওয়ার কর্মসূচি জোরদার করার পাশাপাশি যারা টিকা নেয়নি তাদের টিকার আওতায় আনতে হবে। করোনা পরিস্থিতির অবনতি হলে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার গাজীপুর সিটির বাহাদুরপুর রোভার পল্লীতে বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্ত:ইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রোভার পল্লীর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) ড. মো. মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহসভাপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এমএ বারী, রোভার অঞ্চলের সম্পাদক একেএম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজনুর নাবিলা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.