নিউজ ডেস্ক।।
বাংলাদেশের ক্রিকেটে একটি বড় জায়গা নির্বাচক প্যানেল। তবে গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের মেয়াদ। তবে তাদের মেয়াদ বাড়ানো না হলেও আপাতত নিজ নিজ চেয়ারেই থাকছেন দুজন। তবে পরিবর্তন আসতে পারে এবারের প্যানেলে এমনটাই ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অপারেশন্স বিভাগ।
ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমার কিছু চিন্তাভাবনা আছে সিলেকশন কমিটি নিয়ে। সেটা আমরা বোর্ডেই জানাব।
গুঞ্জন আছে আগের তিন সদস্যের কমিটি থেকে স্বেচ্ছায় সরে যেতে চান এক নির্বাচক। নতুন কমিটির ভাবনায় আছেন সাবেক আরেক ক্রিকেটার, যিনি এর আগে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। তবে নতুন প্যানেল পুনর্গঠনের আগে যে তিনজন এখন দায়িত্ব পালন করছেন, তাদের হাতেই থাকছে সেই ভার।
জালাল বলেন, যেহেতু একটা সিরিজ চলমান আছে, বোর্ড সভাপতিও বাইরে আছেন, আমরা এরমধ্যে কথাবার্তা বলছি। এই ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেছে। যেহেতু সিরিজ চলছে আর তারা এখনো কাজ করে যাচ্ছে, এর মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এজন্য আপাতত তাদের কয়েকটা দিন চালিয়ে যেতে বলেছি এবং তারা সেভাবেই কাজ করে যাচ্ছে।
জালাল ইউনুস যোগ করেন, ‘বোর্ড থেকে বলা হয়েছে তারা এই কয়দিন কন্টিনিউ করুক। বোর্ড সভাপতি আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে’।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
