এইমাত্র পাওয়া

৩২৮ রানে অলআউট নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি।।

মাউন্ট মঙ্গাইনুয়েতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৭০ রান তুলতেই শেষ ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড। ফলে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। কিছুক্ষণের মধ্যেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

প্রথম দিনের খেলায় ৫ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলেছিলো নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কিউই ব্যাটম্যানরা। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন রাচিন রবিন্দ্রো। এরপর ৬ রান করে করেন টিম সাউদি ও কাইল জেমিসন। আর শূন্যরানে ফেরেন নেইল ওয়াগনার।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। মুমিনুলের বলে আউট হওয়ার পূর্বে করেছেন ৭৫ রান। ১২৭ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চারে সাজানো। আর ৯ রানে ট্রেন্ট বোল্ট অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। এছাড়া মুমিনুল দুটি ও এবাদত হোসেন নেন একটি উইকেট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.