করোনায় ৪ দিনেই শনাক্ত দ্বিগুণ

নিউজ ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৩ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৯৫ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

এর ফলে গত চার দিনে করোনায় শনাক্ত প্রায় দ্বিগুণ হলো। দেখা যায়, গত রবিবার ২৬৮ জন, সোমবার ৩৭৩ এবং মঙ্গলবার ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.