শেখ হেলাল উদ্দীন কলেজ বার্ষিকীর মোড়ক উন্মোচন

নাজমুল হুদা।।

সকাল ১০.৩০টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজ মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শত বর্ষের শেষ লগ্নে কলেজ বার্ষিকী ধ্রুবতারার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং সভাপতি জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু পুষ্পকাননে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার বিশেষজ্ঞ কলামিষ্ট স্বপন দাশের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার দাস, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, গোরম্ভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন গাজী, সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, অধ্যক্ষ এসএম নাসিম মাহাতাব, আলহাজ্ব সিদ্দিক আলী শেখ, প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, কলেজ শিক্ষার্থী হুরজাহান খাতুন প্রমুখ। প্রধান অতিথি বলেন আমরা আশা করি অতিদ্রুত বঙ্গবন্ধু পরিবারের এই প্রতিষ্ঠান সরকারি করণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কলেজের ঐতিহ্যবাহী শহীদ মিনার ও বঙ্গবন্ধু পুষ্পকাননে বিলুপ্তপ্রায় প্রজাতির অশোক ও পলাশ ফুল গাছের চারা রোপণ করেন এবং কলেজের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.