নিজস্ব প্রতিনিধি।।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে প্রেষণ প্রত্যাহার করে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক নরায়ণ চন্দ্র সাহাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রসায়ন বিভাগের অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তীকেও প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়। অবসর উত্তর ছুটির (পিআরএল) সুবিধার জন্য শিক্ষা ক্যাডারের এই দুই কর্মকর্তার প্রেষণ প্রত্যাহার করে ওএসডি করা হয়।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর কারিকুলাম বিশেষজ্ঞ সমাজ বিজ্ঞান বিভগের অধ্যাপক ড. সালমা জোহরার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
