এইমাত্র পাওয়া

আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি।।

জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তারা আজ মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ করবেন। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। গতকাল সোমবার শিক্ষক মহাজোটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এমন ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়করণ হওয়া দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেলের অর্থ ফেরত দিতে হবে। এ সংক্রান্ত গত বছরের ১২ অক্টোবরের আদেশ বাতিল করতে হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণ-২০১৩ নীতিমালা অনুযায়ী ৫০ শতাংশ শিক্ষককে জ্যেষ্ঠতা দেওয়া ও স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি বাস্তবায়ন করতে হবে।

এ বিষয়ে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, তিন দফা দাবি আদায়ে বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ কারণে পূর্ব-ঘোষণা অনুযায়ী ফের আন্দোলনের ঘোষণা দিয়ে তারা মাঠে নামছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.