নিজস্ব প্রতিনিধি।।
মাধ্যমিক শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য জেন্ডার সমতা নিয়ে নির্মিত ‘শাহানা’ কার্টুনের নির্বাচিত এপিসোড শ্রেণিকক্ষে ব্যবহার করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দিল আফরোজ বিনতে আছিরের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, ইউএনএফপিএ নির্মিত শাহানা কার্টুনের বিষয়বস্তু হলো- বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য জেন্ডার সমতা।
সংযুক্ত পাঠপরিকল্পনা ও গাইডলাইন অনুযায়ী শাহানা কার্টুন ষষ্ঠ থেকে দশম শ্রেণির জাতীয় কারিকুলামের সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহার করা হবে। ইতোমধ্যে শাহানা কার্টুনের সিডি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনে বিতরণের জন্য সব জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
