জেইউডিও’র নতুন সভাপতি ফারহান, সম্পাদক সৌরভ

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)- এর ২০২২ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ফারহান আনজুম করিম এবং সাধারণ সম্পাদক হয়েছে ইতিহাস বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী জিল্লাল হোসাইন সৌরভ।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জেইডিও’র ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি সাইমুম মৌসুমী বৃষ্টি।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) নূর আহম্মদ হোসেন বিন্দু, সহ-সভাপতি (বাংলা) তাপসী দে প্রাপ্তি, সহ-সভাপতি (ইংরেজি) জাফর ইমাম। যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) মনিকা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) রাতুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) সবুজ আহমেদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিতা চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহার তাহমিদ, অনুষ্ঠান সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম নাকীব, দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে. এম. মেহরাব হোসেন সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারিম আহসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রেদোয়ান আহমেদ এবং প্রেস ও মিডিয়া সম্পাদক জাহিদ ইকবাল নাবিল।

কমিটিতে ইংরেজি সেশন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা সাকি ও ইংলিশ ফোরাম কো-অর্ডিনেটর হিসেবে জাফর ইমাম। ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন শফি মাহমুদ সাগর, রোকেয়া আশা ও তাসফিয়া আফরিন ফারিয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাহারা আক্তার লিমা, লামিয়া ইসলাম প্রত্যাশা ও আবু তৌহিদ মো. সিয়াম। সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাব্বির আহমেদ, সাইমুম মৌসুমী বৃষ্টি ও তাসিন নাসির।

উল্লেখ্য, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং মডারেটর ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবির এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.