শতভাগ কর অবকাশ সুবিধা থাকছেনা

অনলাইন ডেস্ক।।

একটি শিল্প ও সেবামুখী প্রতিষ্ঠান নতুন আইন কার্যকর হলেও এখনকার মতো ১০ বছর কর অবকাশ সুবিধা পাবেন। এটি পরিবর্তন করা হচ্ছে না। সাধারণত কর অবকাশ সুবিধার তালিকায় থাকা খাতগুলোর প্রতিষ্ঠান উৎপাদন ও সেবা কার্যক্রম শুরুর বছর থেকে কর অবকাশ সুবিধা পায়। প্রথম বছর থেকে প্রতিষ্ঠান যত আয় করবে, বছরভিত্তিক আনুপাতিক হারে কম কর মওকুফ পাবেন।

বর্তমানে প্রথম বছর শতভাগ কর অবকাশ সুবিধা মেলে। এরপর প্রতিবছর ১০ শতাংশ হারে কর অবকাশ সুবিধা কমতে থাকে। প্রথম বছর থেকে দশম বছর পর্যন্ত বার্ষিক আয়ের ওপর ১০ থেকে ৯০ শতাংশ কর ছাড় পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের সদস্য (আয়কর নীতি) শামস উদ্দিন আহমেদ বলেন, ‘এখন আইনের খসড়া নিয়ে ব্যবসায়ী, করদাতা, অর্থনীতিবিদ, হিসাববিদসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। কর অবকাশ সুবিধার নতুন নিয়ম চূড়ান্ত হয়নি। সবাই যদি যুক্তিসংগত সুপারিশ করেন, অবশ্যই তা বিবেচনা করে খসড়াটি চূড়ান্ত করা হবে।’

কর অবকাশ সুবিধা পেয়ে ওষুধ, চামড়াজাত পণ্য, বাইসাইকেলসহ বেশ কিছু দেশীয় শিল্পের বিকাশ হয়েছে। এসব পণ্যের দেশীয় বাজারের প্রায় সিংহভাগই স্থানীয় উদ্যোক্তারা নিয়ন্ত্রণ করছেন। বর্তমানে ৩১টি খাত কর অবকাশ সুবিধা পায়। আগে পেত ২৬টি খাত। চলতি ২০২১–২২ অর্থবছর থেকে আরও পাঁচটি খাত যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া খাতগুলো হলো গাড়িশিল্প, কৃষিপণ্যের শিল্পায়ন, হোম অ্যাপ্লায়েন্স, হাসপাতাল ও হালকা প্রকৌশল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.