নিউজ ডেস্ক।।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আনতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে আজ রবিবার (২৬ ডিসেম্বর) কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’।
শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, আজ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তিনি জানান, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ রুটের বাসগুলো হবে সবুজ রঙের। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
