বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

নিউজ ডেস্ক।।

জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। অবশেষে বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘গত বছর ওদের (মেয়েদের) ছেলেদের তুলনায় অনেকটা ভালো করেছি। এবার আমরা আরো ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে।

স্বাভাবিক ভাবে আমরা ১০-১৫ ভাগ করি, তো আমার জানা মতে এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে। তো আমরা মেয়েদের পারিশ্রামিক যারা ভালো খেলে সে অনুযায়ী এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.