অনলাইন ডেস্ক।।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম আগামী ৫ জানুয়ারি শুরু হবে। ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
একাদশ শ্রেণির আবেদনের ফল তিন ধাপে দেওয়া হবে। প্রথম ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি। ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
আগে এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ছিল ২২ বছর। এবার এ শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীদের সংশ্লি¬ষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হবে। এছাড়া, ২০১৯ থেকে ২০২১ সালের পাস করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
এবারও যথারীতি চার্চ পরিচালিত নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
