শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরেও শিক্ষাপ্রতিষ্ঠানে আগের মতই আংশিক ক্লাস হবে। তবে এই আংশিক ক্লাস নতুন বছরের মার্চ মাস পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।
করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবে।
দীপু মনি বলেন, আগামী বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।
মহামারি করোনার কারণে এবারও বই উৎসব হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানান ডা. দীপু মনি।
মন্ত্রী আরও বলেন, আমরা প্রেস ঘুরে দেখলাম। মান ঠিক আছে বলে মনে হলো। এছাড়া এনসিটিবি থেকে প্রতি সপ্তাহে প্রেস পরিদর্শন করা হয়। ১৫৮টি প্রেসে মাধ্যমিক ও ৪২টি প্রেসে প্রাথমিকের বই তৈরির কাজ চলছে। আমরা মান ঠিক রাখার চেষ্টা করছি। কেউ সঠিক মান না দিলে ব্যবস্থা নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
