প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ববির ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

সর্বোচ্চ ফলাফলের উপর ভিত্তি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ অনুষদের পাঁচজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এতথ্য জানা যায়।

স্বর্ণপদক-২০১৯ মনোনীত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা, জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান, আইন অনুষদের আইন বিভাগের তাহমিনা আখতার মুন ও কলা-মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.