নিজস্ব প্রতিনিধি।।
বাংলা একাডেমি এ বছরের জন্য সাতটি পুরস্কার ঘোষণা করেছে। রোববার (১৯ ডিসেম্বর) পুরস্কার ও পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী ২৪ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেওয়া হবে।
বাংলা একাডেমির সাত পুরস্কার হচ্ছে—রবীন্দ্র পুরস্কার, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার (দ্বিবার্ষিক), সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (দ্বিবার্ষিক), অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ও হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বিবার্ষিক)।
এবার বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলামকে সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া। প্রথমবারের মতো প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
