অনলাইন ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইরাক একটি মহান মুসলিম দেশ। ইরাক প্রতিষ্ঠার শতবর্ষের মাহেন্দ্রক্ষণ একটি তাৎপর্যপূর্ণ মাইলস্টোন। বাংলাদেশের স্বাধীনতার পর আরব দেশের মধ্যে ইরাকই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে ইরাকের ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ইরাকের শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
তিনি আরও বলেন, ইরাক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দু’দেশের বন্ধুত্বের ঐতিহাসিক ভিত রচনা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শতবর্ষে তারা সবদিক থেকে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন।
ইরাকের চার্জ ডি এফেয়ার্স আব্দুল সালাম বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৭৪ সালে ইরাক সফরকে ঐতিহাসিক উল্লেখ করেন। তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে জোরদার করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
