এইমাত্র পাওয়া

ভারত থেকে ৪২৮ কোটি টাকার অস্ত্র কিনবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক।।

ভারতের কাছ থেকে শিগগিরই বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এ খবর জানিয়েছেন।

শ্রিংলা বলেন, ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২৮ কোটি বাংলাদেশি টাকার সমরাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। ইতোমধ্যেই প্রতিবেশী দেশটি বেশ কিছু সামগ্রী চিহ্নিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস এক খবরে জানিয়েছে, আগামী দিনে আরও বেশি কিছু সামগ্রী দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। 

বাংলাদেশ স্বাধীনতার ৫০তম বর্ষের (সুবর্ণজয়ন্তী) বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বাংলাদেশে আমন্ত্রণ করা হয়। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন শ্রিংলাও। বুধবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পরই তিনি এই মন্তব্য করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে বৈঠক করেন। দুই রাষ্ট্রনেতা পারস্পরিক স্বার্থ ও দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

বুধবার বাংলাদেশে একটি সাংবাদিক সম্মেলনে শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশ দুটি দেশই ইতিহাস, ভাষা, আধ্যাত্মিকতা, সংস্কৃতির বন্ধনে আবদ্ধ। দুই দেশের সম্পর্ককে আগামী দিনে আরও মজবুত করতে হবে বলেও জানিয়েছেন তিনি। 
ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাষ্ট্রপতি কোবিন্দের প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র আমদানির বিষয়ে পরিকল্পনা রয়েছ।

তিনি জানান, বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্রেডিট লাইন প্রসারিত করেছে। এই ক্রেডিট লাইনের অধীনে বেশ কিছু সরঞ্জাম চিহ্নিত করেছে। সেগুলি দ্রুত ট্র্যাক করা হচ্ছে। সেগুলি প্রক্রিয়াকরণের মাঝামাঝি পর্যায়ে রয়েছে।

শ্রিংলার ভাষ্যমতে, ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম এবার বাংলাদেশও ব্যবহার করবে। প্রতিরক্ষা, প্রশিক্ষণ, উৎপাদনের মত বিষয়গুলিতে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগ দেখতে চায় দুই দেশের মানুষই। 

এর আগে, ২০১৯ সালে ভারত প্রতিবেশী বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কিত ক্রয়ের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্রেডিট প্রদান করে। এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১১ এপ্রিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে চুক্তিও করে। যাতে পরবর্তীতে ভারত সরকার সমর্থিত ৫০০ মিলিয়ন মার্কিন ডলার এলওসি-তে ছাড় দেয়।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রতিরক্ষা সম্পর্কিত ক্রয়ের অর্থায়ন প্রক্রিয়াকে এলওসি বলা হয়।
উল্লেখ্য, সামরিক সরঞ্জাম কিনতে ২০১৭ সালে ভারতের সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। কিন্তু ওই অর্থ দিয়ে এখনো কোনো সামরিক সরঞ্জাম কেনা হয়নি। ভারতের দেওয়া এই ঋণ এক শতাংশ সুদে ২০ বছরে শোধ করতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মঙ্গলবার ঢাকায় এক বৈঠকে তাদের দেওয়া ঋণের টাকায় ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনকে অনুরোধ করেন। তারই পরিপ্রেক্ষিতে এই সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত এলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.