এইমাত্র পাওয়া

নাসার মহাকাশযান ইতিহাস গড়লেন সূর্য স্পর্শ করে

অনলাইন ডেস্ক: 

প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করে ইতিহাস গড়লো মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশযান। মঙ্গলবার সংস্থাটি জানায়, সূর্যের বহিরাবরণকে ভেদ করে ভিতর থেকে নমুনা সংগ্রহ করেছে মহাকাশযান ‘পার্কার’। এর ফলে সূর্য সম্পর্কে গবেষণার নতুন দিক উন্মোচন হলো। সূর্য ও ছায়াপথের অন্য নক্ষত্রগুলোকেও চেনা যাবে বলে আশা করছেন নাসার বিজ্ঞানীরা।

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে প্রথম সূর্যকে স্পর্শ করেছে নাসার মহাকাশযান ‘পার্কার’। মঙ্গলবার আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক বৈঠকে এই ঘোষণা দেন সংস্থার বিজ্ঞানীরা। এটি সৌরবিজ্ঞানের উল্লেখযোগ্য কৃতিত্ব বলেও জানান তারা।  
২০১৮ সালে সূর্যের বাইরের অংশ ‘করোনা’র পর্যবেক্ষণ করার জন্য উৎক্ষেপ করা হয় মহাকাশযান পার্কার। এর আগে, বেশ কয়েক বার সূর্যের কাছাকাছি পৌঁছালেও এবারই প্রথম সূর্যকে ছুঁয়ে দেখল ‘পার্কার’। 

এই প্রথম কোনও মহাকাশযান সূর্যকে ছুঁয়ে ইতিহাস গড়েছে। সংগ্রহ করেছে সৌরপদার্থ এবং চৌম্বক ক্ষেত্রের নমুনা। ফলে সূর্যের পাশাপাশি ছায়াপথের অন্য নক্ষত্রগুলোকেও চেনা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এতে উন্মোচিত হবে আগামী দিনের মহাকাশ গবেষণার নতুন দিগন্ত।

নমুনা হাতে পাওয়ায় চাঁদ ও মঙ্গলের মতো এবার সূর্যের রহস্য জানার অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশযান ‘পার্কার’ ২০২৫ সালে সূর্যের কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি এলাকায় পৌছাবে বলে আশা করছে নাসা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.