নিউজ ডেস্ক।।
শিগগিরই বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বুস্টার ডোজের প্রস্তুস্তি নেয়া হচ্ছে। শিগগিরই সেই কার্যক্রম শুরু হবে।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘মুজিবজন্ম শতবার্ষিকী’ উপলক্ষে নন-রেসিডেন্ট শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যে তিনজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি আছেন। তারা সুস্থ আছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
