অনলাইন ডেস্ক।।
গবেষণা সরঞ্জাম কিনতে ৩৪৫টি কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা দেবে সরকার। প্রতিবছরের মত ২০২১-২২ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গবেষণা সরঞ্জামাদি খাতে এ টাকা বরাদ্দ দেওয়া হবে। তবে, প্রতিষ্ঠানগুলো কত টাকা পাবে সে বিষয়ে এখনো কিছু জানানো যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়,গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেওয়ার জন্য প্রতিষ্ঠান নির্বাচন করতে সারাদেশের জেলা প্রশাসকদের বলেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। জেলা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান বাছাই করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা পাঠাতে বলা হয়েছে ডিসিদের। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে ৬৪ জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গত ৬ ডিসেম্বর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা পেতে শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের নির্দেশনা দিয়ে ডিসিদের চিঠি পাঠানো হয়েছে। এতে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দিতে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান নির্বাচন করে জেলা কমিটির সুপারিশসহ জেলা প্রশাসকদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে। তবে, ২০২১-২২ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গবেষণা সরঞ্জামাদি খাতে প্রতিষ্ঠানগুলো কত টাকা পাবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
