অনলাইন ডেস্ক।।
দেশের সব উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ইউএনও সমপর্যায়ের নিরাপত্তা (প্রটোকল) দেওয়া সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ওই আদেশ দেন। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
ইউএনওরা যাতে ওই বিজ্ঞপ্তি অনুসরণ করেন, সে জন্য পৃথক আরেকটি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেন উচ্চ আদালত। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের করা এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে পৃথক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
