এইমাত্র পাওয়া

ব্যাংক লেনদেনে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে আগামীতে যেকোনো কোম্পানিকে অর্থ লেনদেন কিংবা পরিশোধের ব্যবসা করার সুযোগ রেখে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে অনধিক ৩ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.