নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ আইম্মাহ পরিষদের উদ্যোগে সাভারের দারুল উলুম কলমা মাদরাসায় গত বৃহস্পতিবার জাতীয় হুসনে সাওত তিলাওয়াতুল কুরআন হদর প্রতিযোগিতা এবং শুক্রবার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বৃহত্তর ঢাকা বিভাগের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা ইমরান নুরুদ্দিন এবং প্রশিক্ষক হাফেজ কারি হাসিবুল্লাহ।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে তাহফিজুল কুরআন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। সেখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হন ২২ জন। ফাইনালে প্রথম স্থান অধিকারী হন বায়তুল হিকমাহ মাদরাসার শিক্ষার্থী ফাহিম বিন শহিদুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেন মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ নাজমুল হাসান। তৃতীয় স্থান অধিকার করেন মানহালুত তাহফিজ বাংলাদেশের শিক্ষার্থী সানীম মাহমুদ তাসনীম। বাকি ১৯ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দারুল উলুম মাদানীনগর মাদরাসার নাজিমে তারবিয়াত মাওলানা মাহমুদুল হাসান, মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাইদুর রহমান সাইদ, দারুল উলুম বাইতুল জান্নাত মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নুরুল্লাহ, বিশ্বের অন্যতম প্রধান কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, জামিয়া ইসলামিয়া মোহাম্মদী আশরাফুল মাদারিসের শিক্ষা সচিব মাওলানা আশরাফ মাসরুর প্রমুখ। বিজ্ঞপ্তি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
