নিউজ ডেস্ক।।
ডিজিটাল প্রোফাইলের আওতায় আসছেন কৃষকরা। দেশের পাঁচ কোটি কৃষকের মধ্যে প্রথম পর্যায়ে এক কোটি ৬২ লাখ কৃষক ডিজিটাল প্রোফাইলে যুক্ত হচ্ছেন। পাশাপাশি এক কোটি নয় লাখ কৃষককে দেওয়া হবে স্মার্ট কৃষি কার্ড। এজন্য ‘স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি’ শীর্ষক একটি পাইলট প্রকল্প প্রস্তাব করেছে কৃষি মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের সফলতার ওপর ভিত্তি করে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রকল্প হাতে নেওয়া হবে।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৯২ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে এটি উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। খবর সংশ্লিষ্ট সূত্রের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
