এইমাত্র পাওয়া

একাদশে ভর্তির নীতিমালা প্রণয়ন

অনলাইন ডেস্ক।।

 ২০২১-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তির নীতিমালার খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রশাসন। আগামী বুধবার (৮ ডিসেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া প্রণয়নে সভা অনুষ্ঠিত হবে। সভার দেশের নয়টি শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শকরা একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত প্রস্তাবনা পেশ করার সুযোগ পাবেন।

এ সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ।
রোববার (৫ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বোর্ড বলছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ‘২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২১’ খসড়া প্রণয়ন সংক্রান্ত এক জরুরি মতবিনিময় সভা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানে সভাপতিত্বে আগামী ৮ ডিসেম্বর (বুধবার) দুপুর ১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় আন্তঃশিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.