এইমাত্র পাওয়া

বই দিয়ে তৈরী প্রধান ফটক

নিজস্ব প্রতিবেদক।।
 বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ৫০টি বই দিয়ে নির্মাণ করা হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজের প্রধান ফটক। দৃষ্টি নন্দন ফটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সবাই। জানতে পারছেন মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলোর কথা, স্বাধীনতার ইতিহাস। 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বইয়ের আদলে গড়া দইখাওয়া আদর্শ কলেজের প্রধান ফটকটি নজর কেড়েছে সকালের। দৃষ্টি নন্দন এই ফটকটি মহান স্বাধীনতার ওপর লেখাসহ দেশ-বিদেশের নানান ভাষার লেখকদের ৫০টি বই এর প্রতিকৃতি দিয়ে দিয়ে নির্মাণ করা হয়েছে। এর দেয়ালে স্থান পেয়েছে কারাগারের রোজনামচা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীসহ বিভিন্ন গ্রন্থের আদলে শিল্পকর্ম দিয়ে।

দৃষ্টিনন্দন এই ফটক দেখতে দূর-দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। জানতে পারছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক লেখা বইগুলোর ওপর। শিক্ষার্থীরা বলেছেন, এটি ব্যতিক্রমী এবং অসাধারণ উদ্যোগ।

ভবিষ্যত প্রজন্মকে বইমুখি করে গড়ে তোলা ও গ্রন্থ পাঠের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস জানানোর লক্ষে এই প্রচেষ্ঠা বলে জানালেন উদ্যোক্তারা। ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করলেন জেলা প্রশাসক আবু জাফর।

ফটকটি পেরিয়ে কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলে দেখা মিলবে দৃষ্টিনন্দন এক শহীদ মিনার। সেখানেও রয়েছে বইয়ের ছোঁয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.