এইমাত্র পাওয়া

আলিমের তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন। এ সংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

যে পরিবর্তন হলো : পূর্ব নির্ধারিত ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ৯ ডিসেম্বরের আল ফিকহ প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আলিমের তিনটি বিষয়ের পরীক্ষা পেছানোয় ১৯ ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষা শেষ হবে ২৩ ডিসেম্বর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.