বিপিএল শুরু ২৮ জানুয়ারি

নিউজ ডেস্ক।।

দীর্ঘ দুই বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী জানুয়ারিতে টুর্নামেন্টটি শুরু হবে। তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।

এর আগে গত সপ্তাহে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তখন দরপত্রে বলা হয়েছিল, ২০ জানুয়ারি শুরু হবে বিপিএল। কিন্তু বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ৮ দিন পিছিয়ে টুর্নামেন্টটা শুরু হবে ২৮ জানুয়ারি।

তিনি বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করবো।’ আগামী ৫ ডিসেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তার পরই বিপিএলের অষ্টম আসরের ছয়টি দল চূড়ান্ত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.