নিউজ ডেস্ক।।
লক্ষ্মীপুর জেলা কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে অস্ত্র মামলায় অভিযুক্ত ৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জালিস মাহমুদ নামে একজন আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কারাগারেই বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে। অপর ৪ পরীক্ষার্থী আগামী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবে।
জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন ও নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক বিভাগের ছাত্র।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
