শিক্ষা বৃত্তির নাম পরিবর্তন জাবি কর্তৃপক্ষের

অনলাইন ডেস্ক।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাক্রম ও পরবর্তী বছরগুলোতে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রদত্ত শিক্ষাবৃত্তির নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি-১) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রতি বিভাগের প্রথম ৫০ শতাংশ শিক্ষার্থীদেরকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পূর্বে এই বৃত্তিকে ‘বিশ্ববিদ্যালয় সম্পূরক আর্থিক সাহায্য’ নামে বিজ্ঞপ্তি প্রকাশিত হতো। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই শিক্ষাবৃত্তির নাম পরিবর্তন করে ‘বিশ্ববিদ্যালয় সম্পূরক শিক্ষাবৃত্তি’ করা হয়েছে। ৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ভার্চুয়াল সভার মাধমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘আমরা স্বাগত জানাই যে প্রশাসন এই নামটি পরিবর্তন করেছেন। কিন্তু আমরা চাই এই বৃত্তির মূল্য নূন্যতম ১০০০ টাকা করা হোক।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সভাপতি শোভন রহমান বলেন, ‘নাম পরিবর্তনের জন্য আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। কিন্তু প্রশাসনের দৃষ্টি পরিবর্তন করতে হবে। এটি দান নয়, এটি বরং শিক্ষার্থীদের অধিকার। বিগত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলছে। কিন্তু শিক্ষাবৃত্তির মূল্য বৃদ্ধি পায়নি। এদিকে প্রশাসনের নজর দেয়া উচিত বলে আমি মনে করি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.