লিওনেল মেসি একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। এবার ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ১৪ মৌসুম ১৫ বা তার বেশি গোলে প্রত্যক্ষ অবদান রাখার কৃতিত্ব গড়লেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
এই তিন অ্যাসিস্টে ভর করে আরও একটি অসাধারণ রেকর্ডের মালিক বনে গেছেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে টানা ১৪ মৌসুম ১৫+ গোলে অবদান রাখার কৃতিত্ব দেখিয়েছেন এই সুপারস্টার।
এদিকে ক্যারিয়ারে সবমিলিয়ে ৩১৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। ক্লাব ক্যারিয়ারে যে সংখ্যা ২৭১টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬টি অ্যাসিস্ট তিনি করেছিলেন ২০১১ সালে। এছাড়া মেসিই একমাত্র ফুটবলার যার ৭০০’র বেশি গোল এবং ৩০০’র বেশি অ্যাসিস্টও রয়েছে।
লিওনেল মেসির অ্যাসিস্টনামা:
২০০৯ – ১৫ অ্যাসিস্ট
২০১০ – ১৭ অ্যাসিস্ট
২০১১ – ৩৬ অ্যাসিস্ট
২০১২ – ২২ অ্যাসিস্ট
২০১৩ – ১৬ অ্যাসিস্ট
২০১৪ – ২২ অ্যাসিস্ট
২০১৫ – ২৬ অ্যাসিস্ট
২০১৭- ১৬ অ্যাসিস্ট
২০১৮ – ২৬ অ্যাসিস্ট
২০১৯ – ১৮ অ্যাসিস্ট
২০২০ – ১৯ অ্যাসিস্ট
২০২১ – ১৭* অ্যাসিস্ট
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
