শিক্ষার্থীদের জন্য ‘পরিবহন কার্ডের’ প্রস্তাব

নিউজ ডেস্ক।।

আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য ‘পরিবহন কার্ড’ তৈরি করার প্রস্তাব দিয়েছে বাস মালিক সমিতি। বিআরটিএ কার্যালয়ে হাফ ভাড়া সংক্রান্ত এক বৈঠকে এ প্রস্তাব দেয় তারা। এ ছাড়া অর্ধেক ভাড়া (হাফ পাস) চালু করতে প্রণোদনা চান বাস মালিকরা।

শনিবার (২৭ নভেম্বর) ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে টানা দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। পরিবহন নেতাদের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনসহ কয়েকটি প্রস্তাব দেওয়া হয় বৈঠকে।

বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা যায়, বাসের মালিকরা নগদ প্রণোদনার প্রস্তাব তুলেছেন। সেটা বছরে সর্বচ্চো দুই হাজার কোটি টাকাও হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.