এইমাত্র পাওয়া

১০০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৪ জন

নিউজ ডেস্ক।।

ব্যাংক ড্রাফটে ১০০ টাকা জমা দিয়ে ৩৪ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিয়োগ বোর্ডের প্রধান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব নব-নির্বাচিত পুলিশ সদস্যদের নিয়োগ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের অন্য সদস্য সিরাজগঞ্জ জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরানুর রহমান ও রাজশাহী জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, গেলো ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা শেষে জেলার ৩৪ জন তরুণ তরুণীকে চাকরি দেয়া হয়। ব্যাংক ড্রাফটে একশ টাকা জমা দিয়ে পুলিশে প্রায় ১৪শ’ জন তরুণ-তরুণী অংশ নেয়। পর্যায়ক্রমে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩৪ জনকে নিয়োগ দেয়া হয়।

এসপি আরও বলেন, চূড়ান্ত প্রার্থীদের অভিভাবকেরা কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের বিনা টাকা পুলিশে চাকরি হবে। পুলিশে চাকরি পাওয়া সদস্যরাও খুব খুশি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.