এইমাত্র পাওয়া

নটরডেম কলেজের শিক্ষার্থীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক।।

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম।

বৃহস্পতিবার সকাল ৮টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমেষপুরে তার নানার বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কাজিরখিলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নাঈম রামগঞ্জ উপজেলার কাজিরখিল দেওয়ান বাড়ির শাহ আলমের ছেলে। সে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহত নাঈম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িচাপায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় নিহত হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.