নিজস্ব প্রতিবেদক।।
রংপুরে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির দায়ে ব্যাংক অফিসার আবু রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার রাতে রংপুর নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
ব্যাংকের দায়ের করা মামলা থেকে জানা গেছে, নগরীর প্রেসক্লাবের বিপরীত পাশে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অজ্ঞাত হ্যাকার বা চোর ই- ট্রানজেকশন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ৯ লাখ ৬৩ হাজার টাকা চুরি করেছে মর্মে থানায় মামলা দায়ের হয়। মামলাটি রংপুর পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এটিএম বুথে টাকা লোড দেওয়ার সময় পাসওয়ার্ড জানা দুইজন ব্যাংক অফিসার উপস্থিত ছিলেন। তারা হলেন প্রাইম ব্যাংকের রংপুর শাখার কাস্টমার সার্ভিস অফিসার মো. মোস্তাফিজ ও অফিসার আবু রায়হান।
রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, আবু রায়হান দুটি গোপন পাসওয়ার্ড ব্যবহার করে এটিএম বুথের ভল্টে থাকা ৯ লাখ ৬৩ হাজার টাকা চুরি করেন। এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
