অনলাইন ডেস্ক।।
উত্তরের বিভাগ রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সে পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এখন সেটি কি অবস্থায় আছে জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।
তিনি আরও বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলো এমপিওর ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরও কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। কিন্তু নতুন করে নেওয়ার ব্যাপারে একেবারেই নিষেধ রয়েছে।
পরে দুপুরে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
