নিউজ ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছ। আগের দিন দেশে করোনায় মৃত্যুশূন্য থাকলেও আজ সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ২১ জন বেশি।
নতুন সাতজনসহ দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে মোট ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
