নাজমুল হুদা।।
আজ সকাল ১১.০০ টায় শেখ হেলাল উদ্দীন কলেজে শিক্ষক, শিক্ষার্থী ওঅভিভাবকদের সঙ্গে জবাবদিহিতামূলক পিটিএ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য এবং পিটিএ কমিটির সভাপতি গৌরম্ভা ইউনিয়ন পরিশদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজীর সভাপতিত্বে সভায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থী উপস্থতি, বাল্য বিবাহ রোধ, ঝরে পড়া, ইউ আডি, শিক্ষার মান উন্নয়ন এবং কলেজের পরিবেশ পরিস্কার পরিছন্ন রাখা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
বিশেষ করে শিক্ষার্থীদের সাথে শিক্ষক ও অভিভাবকদের সরাসরি শিক্ষার মান উন্নয়ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।প্র
ভাষক আশেক আহমেদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, প্রভাষক মোছাঃ আতাউন্নেছা, উৎপল কুমার দাস, পলি দাশ ,দীপংকর রায়, কমলেশ চন্দ্র হালদার,দীপালী রানী বিশ্বাস, অভিভাবক মোঃ সাজ্জাদ মল্লিক, সেলিম শেখ, মনজিলা খাতুন, শিক্ষার্থী মোঃ আমিনুল ইলাম সুজন, সাহরিয়ার সৌরভ, ।
সভায় শিক্ষার মান উন্নয়ন সহ সকল বিষয়ে উপস্থিত সকলে এক মত পোষণ করেন এবং
অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
