এইমাত্র পাওয়া

পরীক্ষামূলকভাবে ৫-জি চালু ১২ ডিসেম্বর

নিউজ ডেস্ক।।

সরকারি মোবাইল অপারেটর টেলিটক আগামী ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি চালু করতে যাচ্ছে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ শনিবার টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের জন্য আয়োজিত ‘৫-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এসব জানান। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি জায়গায় ৫-জি চালু করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.