শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ২০২২ সালের যে পরীক্ষা, সেটিও আমরা বলেছি সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি। তিনি বলেন, এখন সামনে যেটুকু সময় আছে, সে সময়ে ফেব্রুয়ারি (এসএসসি) ও এপ্রিলে (এইচএসসি) পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।
শিক্ষামন্ত্রী বলেন, কতটা পেছাবে এটাও এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দু’বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল। আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে সেটি আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবো। সেটিও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
